নাটোরে অনলাইন প্রতারণা প্রতিরোধে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে অনলাইন প্রতারণা প্রতিরোধে মতবিনিময় সভা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



নাটোরে অনলাইন প্রতারণা প্রতিরোধে মতবিনিময় সভা

মোবাইল ইমো হ্যাকিংসহ অনলাইন প্রতারণা প্রতিরোধে জেলার লালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পুলিশের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র, লালপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল ইসলাম হাসিব এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রতারণার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে উঠেছে অনলাইন মাধ্যম। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন, তাদের সম্মানহানী হচ্ছে। লালপুর এই প্রতারণার অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি ২০ জন হ্যাকারকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কারণে গ্রেপ্তার করা হয়েছে।

তারা বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে হ্যাকিংসহ সব ধরণের অনলাইন প্রতারণা প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে কঠোরভাবে আইনের প্রয়োগ করতে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৯   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ