রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫



রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ‘১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড রাজশাহী অঞ্চল ২০২৫’। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এবং বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সভাপতি প্রফেসর আসাবুল হক।

প্রতিযোগিতায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত সমিতির সদস্য প্রফেসর হায়দার আলী ও সহযোগী অধ্যাপক ড. বিষ্ণুপদ ঘোষ।

অঞ্চলভিত্তিক এই অলিম্পিয়াডে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত ১০ শিক্ষার্থী আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৮   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ