মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। আমরা যেখানে আছি, সেখান থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি-ডাকাতি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধ জড়িয়ে আছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, যারা মাদক সেবন করে বা মাদক ব্যবসায় যুক্ত, তাদের হুঁশ-বুদ্ধি থাকে না। তারা সমাজে নানা অপকর্মে জড়ায়। তারা সংখ্যায় কম হলেও কিছু সাময়িক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব।

এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৫   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ