আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ ঘটানো।

আজ রোববার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’— শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে। কারণ শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ আর এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৩১   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
দেশের দুর্দশা-দুর্দিনে বিএনপিই দেশ ও জাতির পথের দিশা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না : গয়েশ্বর চন্দ্র
ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র আদর্শ বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : মৎস্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ