নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি থাকবে না: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি থাকবে না: মান্নান
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি থাকবে না: মান্নান

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শাখা। গণসংযোগ শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, “আমি এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি থাকবে না। সকলের জন্য সৎভাবে ব্যবসা করার সুযোগ নিশ্চিত করা হবে এবং কোনো অপরাধী ছাড় পাবেন না। ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দিতে চাই।”

উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, শাহিন মিয়া, রেজাউল করিম, এবং থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

উক্ত গণসংযোগে সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানানো হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে সমর্থন কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২০   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ