নবাগত ডিসির সঙ্গে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাগত ডিসির সঙ্গে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



নবাগত ডিসির সঙ্গে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, বন্দর থানার নেতৃবৃন্দসহ আরও অনেকে।

মুফতি মাসুম বিল্লাহ জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আন্দোলনের বিভিন্ন সময়কার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের নেতাকর্মীরা দিন-রাত মিলিয়ে প্রায় ৮০ জন দায়িত্ব পালন করেছেন।”

আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “ছোট-বড় সব রাজনৈতিক দল যেন তাদের ইশতেহার ও বার্তা জনগণের কাছে পৌঁছাতে পারে- সেই উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

পরিশেষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২৩:০২:০০   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ