যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

প্রথম পাতা » খুলনা » যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক

যশোরে সাতটি ককটেল, তিনটি পেট্রলবোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ মাসুদ রানা নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের রায়পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা শহরের রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে রায়পাড়ায় রানার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় রানাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রলবোমা সদৃশবস্তু, একটি ছোরা ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি জানান, মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে।

তিনি বলেন, ‘তারপরও বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি; যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় দল কখনো নেবে না।’

বাংলাদেশ সময়: ১৫:০০:৫২   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ