বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।

পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ে হয়।

জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।

বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে।
সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।

অন্যদিকে পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৮   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
নিরাপত্তার দাবিতে ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, শ্রমিকদের কর্মবিরতি
কৃষক কার্ড: মাঠের মানুষের হাতে মর্যাদার নতুন ঠিকানা
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ : চিফ হুইপ
সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ