জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে অধ্যাপক ডা. রিফাত লতিফি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে, বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনাপূর্বক বাংলাদেশের চিকিৎসকদের ট্রেনিং ও ফেলোশিপ প্রদানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কসোভো সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ শাহাবুদ্দীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম ওয়ালি উল্লাহ, অফিস সেক্রেটারি ডা. জিয়াউল হক এবং ঢাকা মহানগরী উত্তর এনডিএফ এর সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ০:০৫:০৩   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ