চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির প্রমাণ দিতে পারলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব। আজ কৃষকরা সার পান না, বীজ পান না। শিক্ষাব্যবস্থা গত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই কৃষক বাঁচাতে দেশের শিক্ষাব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর করতে চায় না। এবারের নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে পছন্দের প্রার্থীদের ভোট দেবে।
আইন-শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে থাকবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের সুযোগ থাকবে না।
আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয় করবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষ থাকলে আপনারা তাকে ভোট দেবেন।
যোগ্য প্রার্থীরা এ নির্বাচনে জয়ী হলে দেশের মঙ্গল হবে।

এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম সাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪০   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার
স্বাস্থ্যমন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
যশোরে বেশি দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীর জরিমানা
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আ. লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে : রাশেদ খান
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ