ইসলামপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিল
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



ইসলামপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও গণমিছিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং জামালপুর-২ (ইসলামপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী ড. অধ্যক্ষ মাওঃ ছামিউল হক ফারুকী।

​তিনি তাঁর বক্তব্যে সরকারের প্রতি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং স্থানীয় দায়িত্বশীলদের উদ্দেশ্যে নির্বাচনী কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা সূরা সদস্য ও ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন।

​এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন, ​শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বল প্রমুখ।
​
​সমাবেশে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি গণমিছিল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ২২:০৪:১৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ