শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। আমরা যারা শিক্ষাজীবন পার করে এসেছি, তারাও কিন্তু এখন নতুন কিছু শেখার চেষ্টা করছি। সুতরাং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা-নগরকান্দা ও ভাঙ্গার আলগী এবং হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদেরকে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালোভাবে লেখাপড়া করে মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া ব্যবস্থা করবে।

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য দেন নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবক রুকসানা খানম, কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ।

স্থানীয় ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শামা ওবায়েদ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৪   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ