সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



সিঙ্গাপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় সাঁড়াশি মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশিসহ মোট ১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

সিএনবি জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশিকে মাদক পাচার ও অপব্যবহারের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

এটি ছিল সিএনবির নেতৃত্বে পরিচালিত এমন একটি অভিযান, যেখানে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়। অভিযানে সিএনবির পাশাপাশি সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ), স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ (এইচএসএ), মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট কর্তৃপক্ষ (আইসিএ) অংশ নেয়।

অভিযানের সময় কর্মকর্তারা ডরমিটরির দুটি কক্ষে তল্লাশি চালান। প্রথম কক্ষে পাঁচজনকে মাদক-সংক্রান্ত সন্দেহে আটক করে তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। দ্বিতীয় কক্ষে একজনকে আটক করা হয় এবং সেখান থেকে কাঁচের বোতল, কাটা স্ট্র এবং মাউথপিসযুক্ত রাবার টিউবসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে সিএনবি এনফোর্সমেন্ট ডিভিশন জে–এর ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জেয়ানথাস টং হিয়েং জি বলেন, সিঙ্গাপুরে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি সতর্ক করে বলেন, মাদক–সংক্রান্ত কার্যকলাপ সমাজে, কর্মস্থলে কিংবা আবাসস্থলে যেখানেই হোক, কোনো স্থান নেই। এতে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:৫৮:১৭   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ