খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই উদ্বেগ জানান। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে শুক্রবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।
নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে গত ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

মির্জা আব্বাস আরও জানান, তিনি দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং তিনি তাদের চিনতে পেরেছেন ও সালামের উত্তর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:০৭   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ