ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, শ্রমিক দল নেতা মো. হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনু সহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মাহফিলে নেতারা বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩০   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রূপগঞ্জে ৬৪২ বোতল ফেয়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে স্পীকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ