সিরাজগঞ্জে শ্রমিকদের অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে শ্রমিকদের অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



সিরাজগঞ্জে শ্রমিকদের অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর ও স্টাফদের মারধরের প্রতিবাদে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকামুখী নিউ ঢাকা রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকদের সড়কে শুয়ে থাকা অবস্থায় বিক্ষোভের কারণে ঢাকামুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অভিযোগ উঠেছে, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু ও তার সহযোগী বাহিনী ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং দায়িত্বপ্রাপ্ত স্টাফকে মারধর করে। ঘটনার পর শ্রমিকরা ন্যায়বিচার না পাওয়ায় ক্ষোভে সড়কে অবস্থান নেন। এ বিষয়ে অভিযুক্ত সানুর বক্তব্য জানতে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।

বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. মনোয়ার হোসেন, সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফাম নজমু। তারা শ্রমিকদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলেও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সড়ক ছাড়তে রাজি হননি।

পরে জেলা বিএনপি এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানায়, বিকেল ৩টার মধ্যেই ঘটনার বিচার নিশ্চিত করা হবে। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান তালুকদার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে এক হয়ে আমরা আন্দোলনে নামবো। প্রয়োজনে বিকেল ৫টা থেকে পুরো জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৪   ১৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ