ঝিনাইদহে ১৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে ১৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



ঝিনাইদহে ১৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ

ঝিনাইদহের কালিগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়াসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উফসী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৪২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এ ছাড়া ১২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৯   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে অবস্থান নেয়া ৬ জনকে পাওয়া যাচ্ছে না
খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
খুলনায় ৮৩৪ অপরাধীকে ধরতে বিশেষ অভিযান শুরু, গ্রেফতার ১৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ