দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ : সালাউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ : সালাউদ্দিন আহমদ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ : সালাউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার শীলখালী, বারবাকিয়া, টৈটং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।
আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।’

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন।’

এ দেশের ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৯   ২১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ