বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: খোকন
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সাথে মতবিনিময় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, তাদের পতন হলে বিএনপির হাতে ১০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে। কিন্তু এমন কিছুই হয়নি। এমনকি আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি-ঘরে হামলা-ভাঙচুরও হয়নি।’

খায়রুল কবির খোকন বলেন, ‘দলের ভেতরে কিছু হাইব্রিড নেতা ঢুকে চাঁদাবাজির মতো ঘটনা ঘটিয়েছে। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খোকন অভিযোগ করে বলেন, ‘বিএনপি করার অপরাধে গত ১৭ বছরে অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। গুম হওয়া পরিবারের যন্ত্রণা তারা নিজেরাই জানে। স্বজনেরা জানেন না লাশ কোথায়, কোথায় গিয়ে দোয়া করবে। ইমাম-আলেমদের গ্রেফতার করে তাদেরকে ওজুর পানিও দেয়া হয়নি। জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাপলা চত্বরে নৃশংস গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ।’

অনুষ্ঠানটিতে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা চার শতাধিক ইমাম-মোয়াজ্জিনসহ আলেম-ওলামারা অংশ নেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা জুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৭   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ