মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় বেপারী একই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উমেদপুরের জাকির আকনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন রাজমিস্ত্রি বিজয়। কাজের সময় ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে তার হাত স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় দোতলা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৬   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
আড়ালে-আবডালে দুর্বৃত্ত আছে, অস্বীকার করার সুযোগ নেই : সড়কমন্ত্রী
শুভ-মিমের ‘গুলগুলি পিঠা’য় ঈদের আমেজ
আকর্ষণীয় লুকে নুসরাত ফারিয়া মাতাবেন ‘লোকে বলে’ গানে
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ