প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

ফ্রান্সে ধর্মের ভিত্তিতে বৈষম্য বৃদ্ধি পেয়েছে বলে দেশটির অধিকারবিষয়ক ন্যায়পাল দপ্তরের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজন মুসলিমের একজন বলেছেন, তারা এই ধরনের বৈষম্যের শিকার হয়েছেন।

উত্তর আফ্রিকাসহ সাবেক উপনিবেশগুলো থেকে অভিবাসনের ফলে ফ্রান্সে একটি বড় মুসলিম জনগোষ্ঠী গড়ে উঠেছে।

ফরাসি আইনে কোনো ব্যক্তির বর্ণ, জাতিগত পরিচয় বা ধর্মসংক্রান্ত তথ্য সংগ্রহ নিষিদ্ধ, ফলে বৈষম্য নিয়ে বিস্তৃত পরিসংখ্যান তৈরি করা কঠিন।

তবে অধিকারবিষয়ক প্রধান ক্লেয়ার হেদোঁর দপ্তর ফ্রান্সের মোট জনসংখ্যার প্রতিনিধিত্বকারী পাঁচ হাজার মানুষের ওপর ২০২৪ সালে পরিচালিত একটি জরিপের তথ্য উদ্ধৃত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ধর্মের ভিত্তিতে বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন সাত শতাংশ উত্তরদাতা, যেখানে ২০১৬ সালে এই হার ছিল মাত্র পাঁচ শতাংশ।

এই হার সবচেয়ে বেশি মুসলিম পরিচয়ধারীদের মধ্যে।

জরিপে দেখা গেছে, মুসলিম বা মুসলিম হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে ৩৪ শতাংশ বলেছেন তারা বৈষম্যের শিকার হয়েছেন।
অন্য ধর্মের ক্ষেত্রে—যেমন ইহুদি ও বৌদ্ধ—এই হার ১৯ শতাংশ, আর খ্রিস্টানদের মধ্যে মাত্র চার শতাংশ।

মুসলিম নারীদের মধ্যে এই হার আরো বেশি—৩৮ শতাংশ, যেখানে মুসলিম পুরুষদের মধ্যে তা ৩১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বৈষম্য বিশেষ করে মুসলিম নারী, যারা হিজাব পরেন, তাদের সামাজিক বঞ্চনার দিকে ঠেলে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জনসমক্ষে কলঙ্কিত হওয়ার কারণে তাদের কর্মজীবনে নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হয়।

এর মধ্যে থাকতে পারে চাকরি ছাড়তে বাধ্য হওয়া, নিজের যোগ্যতার তুলনায় কম মানের পদে কাজ নিতে বাধ্য হওয়া, কিংবা চাকরি না পেয়ে কমিউনিটিভিত্তিক ব্যবসা বা স্বনিয়োজিত পেশায় ঝুঁকে পড়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কখনো কখনো তাদের খেলাধুলায় অংশ নেওয়াও নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৭   ১৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ