সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভুঁইয়ার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভুঁইয়ার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভুঁইয়ার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সময় টিভির সিনিয়র রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা আব্দুল হাই ভুঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টার নেতৃত্বে প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম আব্দুল হাই ভুঁইয়া অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর দক্ষিণ সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মাসদাইর সিটি করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৭   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ