খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ক্যানেলপার এলাকার বাতেনপাড়া ১নং ওয়ার্ডে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল; সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন; থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল; ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান; ১নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক মজিজুল হক; জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান; মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু; মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল; মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর; সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূঁইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন এবং কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা আলী নূরসহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৪   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার ‌এর ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সঙ্গে কৃষি, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তিতে কাজে আগ্রহী বেলারুশ
পার্বত্য চট্টগ্রামে পরিবেশগত সংকট মোকাবিলায় বহুমুখী উদ্যোগ গ্রহণ: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ