ফরিদপুরে বাসচাপায় দুই নারী ও এক শিশুসহ নিহত ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাসচাপায় দুই নারী ও এক শিশুসহ নিহত ৪
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



ফরিদপুরে বাসচাপায় দুই নারী ও এক শিশুসহ নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুত গতির বাসচাপায় অটোরিকশায় থাকা দুই নারী, এক শিশু ও এক পুরুষ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আরও ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাস্তার ওপাড়ে তারা জমিতে কাজ করছিলেন। হটাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এরপর দৌড়ে সড়কের ওপারে গিয়ে দেখি একটি বাসের সামনে দিয়ে অটোরিকশা ভেতরে ঢুকে গেছে। এতে দুই শিশু ও কয়েকজন যাত্রীর নিথর দেহ পড়ে আছে। আহত কয়েকজন রাস্তা থেকে ছিটকে রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে কাতরাচ্ছে। এরপর আমরা ক’জন তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা দ্রুত গতির বাসচাপা দেয়।

এতে ঘটনাস্থলে তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৬   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ