চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় দুই গরু চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঠুঁঠাপাড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় ও এক বাংলাদেশি গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দুই ভারতীয় নাগরিক গরু পাচার করতে বাংলাদেশে এসে আর ফিরতে না পেরে এখানে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশি চোরাকারবারি মারুফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

আটক দুই ভারতীয় নাগরিক হলেন: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার পার বৈদ্যনাথপুর গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির (৩০) ও একই এলাকার আব্দুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন (৩৪)। এছাড়া আটক বাংলাদেশি নাগরিকের নাম মো. মারুফ।

বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর দিবাগত ভোর ৪টার দিকে কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই দুই ভারতীয় চোরাকারবারি। পরে তারা স্থানীয় চোরাকারবারি ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করেন। কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ায় তারা আর ভারতে ফিরে যেতে পারেননি। এরপর তারা সারাদিন পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকেন। পরে বাংলাদেশি সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঁঠাপাড়া বাজারে তার বাড়িতে গিয়ে আত্মগোপন করেন।

বিজিবি আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে গরু দিতে আসা ওই দুই ভারতীয় নাগরিক এবং তাদের আশ্রয়দাতা বাংলাদেশি মারুফকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৭   ১৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ