দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১০.৫ ডিগ্রি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১০.৫ ডিগ্রি
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১০.৫  ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগতভাবে নামছে; জেঁকে বসেছে তীব্র শীত। গত দুদিন ধরে উত্তরের এ জনপদে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। তাপমাত্রার এই পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।

রোববার (৭ ডিসেম্বর) আবারো তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পযবেক্ষণ অফিস।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।

এ দিকে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই জেলায় ছিল ঘন কুয়াশা। তবে সকাল ৮টার পরে সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৯ শতাংশ আদ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টায় তা কমে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে; যা গত দুদিন ধরে সকাল ৯টায় রেকর্ড করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১১:৩৭:৫৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ