ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫



ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘এনইআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,

সবার একটা করে স্মার্টফোন থাকা দরকার। কিন্তু সেই পণ্যটা মানুষের হাতে তুলে দিতে পারছি না। অথচ ডিজিটাল বাংলাদেশের বক্তব্য শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলাম। ক্ষমতায় এলে বিএনপি চেষ্টা করবে কত কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়া যায়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা অ্যাসেম্বল করে, তারা ইমপোর্ট নিয়ন্ত্রণ করে মনোপলি তৈরি করবে। এটা বিপদজনক। তাই এই নীতি পুনর্বিবেচনা করা দরকার। বিএনপি ক্ষমতায় এলে এটা রিভিউ করবে। সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসে প্রয়োজন মতো পরিবর্তন আনা হবে।

এ সময় যেকোনো ধরণের মনোপলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থি বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

‘পৃষ্ঠপোষকতার পলিসি কখনো কাজ করবে না। এ ধরণের পলিসি শুধু গুটিকয়েক মানুষকে সুবিধা দেয়’, যোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৮   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের ৫ নারী ফুটবলার
ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ