নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিলেন পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিলেন পুলিশ সুপার
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিলেন পুলিশ সুপার

নারায়ণগঞ্জের সাত থানায় যোগদান করেছেন লটারিতে পদায়ন করা সাত অফিসার ইনচার্জ (ওসি) । যোগদানের পর নবাগত ওসিরা সোমবার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। জেলার সব পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

তিনি আরও নির্দেশ দেন— থানায় জিডি বা মামলা করতে আসা ভুক্তভোগীদের হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

নতুন সাত ওসি হলেন— সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানায় মো. আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক, বন্দর থানায় গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সোনারগাঁও থানায় মো. মহিববুল্লাহ, আড়াইহাজার থানায় মো. আলাউদ্দিন ও রূপগঞ্জ থানায় মো. সবজেল হোসেন।

সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৭   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ