শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা

শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৭ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা। প্রত্যেক কৃষককে এক বিঘা পরিমাণ জমি আবাদের জন্য এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড বীজ ধান এবং সার দেওয়া হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার বীজ ধান ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক মজনুন ইশতি।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান লোপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর জেলা খামারবাড়ি সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে শেরপুর জেলার ৫ উপজেলায় ১৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনার আওতায় বিনা মূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান সহায়তা পাবেন। তা ছাড়া দুই হাজার ৬০০ কৃষক পাবেন ১ কেজি করে উফশী জাতের বীজ ধান ও ১০ কেজি করে রাসায়নিক সার। তার মধ্যে শেরপুর সদর উপজেলার ৩ হাজার ২০০ কৃষক কৃষি প্রণোদনার আওতায় বিনা মূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান এবং ৭০০ কৃষক এক কেজি করে উফশী জাতের বীজ ধান ও ১০ কেজি করে রাসায়নিক সার পাবেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৪৩   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ