অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের

নগরীর নতুন পালপাড়া মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি এবং ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কার্যক্রম পুনরায় শুরু করতে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা সরকার আলমসহ ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পালপাড়ার হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে আগুন লাগে। এতে ৩৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক ৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪২   ২৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ