তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নতুন করে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ে যুক্ত হওয়ায় এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আসিফ নজরুল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫২   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ