চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি উৎপাদন হয়েছে আলু: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি উৎপাদন হয়েছে আলু: স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি উৎপাদন হয়েছে আলু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে চাহিদার তুলনায় ২২ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসব অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের কৃষিখাতকে আরও গতিশীল করলতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যার সুফল এ বছর আলু উৎপাদনে দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘দেশে চলতি বছর ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে। যা চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি।’

কৃষকদের নায্যমূল্য থেকে বঞ্চিত না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম উৎপাদনের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা আলুর বীজে সহজলভ্য করার তাগিদ দেন।

এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সদ্য ঘোষিত তফসিল ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২২   ১৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ