ওসমান হাদি গুলিবিদ্ধ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি শিবির সভাপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওসমান হাদি গুলিবিদ্ধ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি শিবির সভাপতির
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



ওসমান হাদি গুলিবিদ্ধ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি শিবির সভাপতির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ দাবি জানান।

জাহিদুল ইসলাম পোস্টে লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ। এ ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই।
দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে।’

তিনি আরো লেখেন, ‘বাংলাদেশের জমিনে কোনো সন্ত্রাসের রাজনীতি চলতে পারে না। শহীদের প্রজন্ম এই নোংরা রাজনীতির কবর রচনা করবে ইনশাআল্লাহ।’

জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৯   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ