‘মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা’ সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবসের আয়োজনে তীব্র অসন্তোষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা’ সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবসের আয়োজনে তীব্র অসন্তোষ
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



‘মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা’ সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবসের আয়োজনে তীব্র অসন্তোষ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা স্মরণীতে প্রতি বছরের ন্যায় ১২ ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত হলেও এবারের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, অত্যন্ত ঢিলেঢালাভাবে ও অনাড়ম্বর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে, যা স্বাধীনতা সংগ্রামী সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।

​মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলা শহরের মুক্তিযোদ্ধা স্মরণীর পরিবেশ ছিল আবর্জনাযুক্ত। সবচেয়ে গুরুতর বিষয় হলো, গুরুত্বপূর্ণ এই দিবসে মুক্তিযোদ্ধা স্মরণীতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়াও, দিবসটি পালনের নামে কেবলমাত্র একটি পুষ্পস্তবক দিয়েই দায়সারাভাবে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
​
​এই ঘটনাকে স্থানীয় স্বাধীনতাকামী সচেতন মহল ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, এভাবে হানাদার মুক্ত দিবস পালন করা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা ও অশ্রদ্ধা জানানোর শামিল। ​”হানাদার মুক্ত দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং আবর্জনাযুক্ত পরিবেশে শুধুমাত্র একটি পুষ্পস্তবক দিয়ে দায় শেষ করা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবহেলা,” বলেন এক অসন্তুষ্ট মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।
​
​হানাদার মুক্ত দিবসে কেন জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার বিস্ময়করভাবে পিয়নের উপর দোষ চাপিয়ে পাশ কাটিয়ে যান। তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সাক্ষাতে কথা বলতে চেয়েছেন।

​এহেন অবহেলা ও অসংগতির কারণে, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই দিবসটির মর্যাদা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সরিষাবাড়ীর সচেতন নাগরিক সমাজ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৮   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ