রাজধানীতে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বাসে আগুন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



রাজধানীতে বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমরা সংবাদ পাই।
খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এ ঘটনায় কোনো কাজ করতে হয়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি যে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কি না।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০৭   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ