বিজয় মাসে ইসলামপুরে ১২ কি:মি: বিএনপির দীর্ঘতম পতাকা, এলাকায় ব্যাপক সাড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় মাসে ইসলামপুরে ১২ কি:মি: বিএনপির দীর্ঘতম পতাকা, এলাকায় ব্যাপক সাড়া
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



বিজয় মাসে ইসলামপুরে ১২ কি:মি: বিএনপির দীর্ঘতম পতাকা, এলাকায় ব্যাপক সাড়া

জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে এক অত্যন্ত ব্যতিক্রমী এবং দীর্ঘতম দলীয় পতাকা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইসলামপুর বটতলা চত্বর থেকে শুরু করে মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। এই দীর্ঘ পতাকা প্রদর্শন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

​শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে জানা যায়, ইসলামপুর পৌরসভার বটতলা চত্বর থেকে শুরু হয়ে কাচারী রোড, লাউদত্ত, মুখশিমলা, হাড়িয়াবাড়ি সহ বিভিন্ন এলাকা অতিক্রম করে মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে এই দীর্ঘ পতাকা প্রদর্শন করা হয়।

​বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জামালপুর-২ (ইসলামপুর-১৩৮) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এ এস এম আব্দুল হালিমের নির্দেশনায় এই উদ্যোগটি নেওয়া হয়। পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনের সহায়তায় বিজয়ের মাসকে কেন্দ্র করে এই বিশেষ দলীয় পতাকা প্রদর্শনী আয়োজিত হয়েছে।

​শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির এই দীর্ঘ পতাকা প্রদর্শনকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসাহ উদ্দীপনা। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে উৎসাহী জনতা এই দীর্ঘ পতাকা প্রত্যক্ষ করতে পথের দু’ধারে ভিড় জমান। অনেকে এই ব্যতিক্রমী এবং সুবিশাল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

​বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই অনুষ্ঠানটিকে সফল করতে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এটিকে স্মরণীয় করে তোলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৭   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ