কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



কামাল ভাই একজন উচ্চমানের রাজনীতিবিদ: মাসুদুজ্জামান

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়ায় এটিএম কামালের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় খালেদা জিয়ার আরোগ্য কামনায় নেতা–কর্মীরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিলে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “কামাল ভাইয়ের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। তিনি অতীতেও সৈনিকের মতো রাজপথে লড়াই করেছেন—এটা আমরা সবাই জানি। তিনি একজন উচ্চমানের রাজনীতিবিদ। তাকে আবার পাশে পেয়ে আমরা খুশি। এ কাজটি আমার মাধ্যমে হয়েছে বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। কামাল ভাইয়ের লড়াকু রাজনৈতিক জীবনের তুলনায় আমরা কেউই কিছু না। তার বহিষ্কারের সময় মনেপ্রাণে চাইতাম অন্যায়টা যেন কাটে।”

দোয়া মাহফিল শেষে মাসুদুজ্জামান মাসুদ এটিএম কামালের বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করে তাঁর দোয়া গ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতা–কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ