সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় হাসপাতাল এলাকায় এক ভিডিও বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় রাঙামটি জেলা কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সকল কে ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
ভিডিও বার্তায় তিনি বলেন, ১৭ মাসে কোন দলের কি ভুমিকা ছিলো নিজেরাই দেখেছেন। একটু স্মরণ করলে আপনাদের সব কিছু মনে পড়ে যাবে।
আমি এবং আমার পার্টি প্রগতিশীল রাজনীতির পক্ষে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য-মানবিক মর্যাদা- সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ।
এবারের নতুন ভোটার, নারী ভোটার, প্রগতিশীল ভোটারদের কাছে জুঁই চাকমা আহবান জানিয়ে বলেন, সুযোগ এসেছে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি মানুষকে আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠানোর।
কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ যেন কালো টাকা আর পেশীশক্তি প্রয়োগ করে এমপি পদ দখল করিতে না পারে, আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আপনারা সচেতন হলে আপনাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবেনা।
যে সকল রাজনীতিক দলের এমপি প্রার্থী রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদন্ধীতা করবেন তাদের প্রতি আহবান থাকবে নির্বাচন কমিশনের আইন মেনে এবং একে অপরের প্রতি সম্প্রীতি রক্ষার মাধ্যমে নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য।
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো চোখে পড়ছেনা, এবিষয়ে আন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা।
গণমাধ্যম কর্মীদের কাছে জুঁই চাকমা অনুরোধ করে বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি সাহসী মানুষ যেন ভোটারগণ নির্বাচিত করিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভুমিকা অপরিসিম। গণমাধ্যমের নিরপেক্ষতা প্রতি জোর দেন তিনি।
জুঁই চাকমা আরো বলেন, তাদের পার্টির মার্কা হচ্ছে কোদাল মার্কা।
এসময় তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারী-২০২৬ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
রাঙামাটি-২৯৯ আসনের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জুঁই চাকমা আর্শিবাদ কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৪   ২৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ