আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা নিসা,মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৬০. নিশ্চয় সদকা হচ্ছে শুধু গরীবদের এবং অভাবগ্রস্তদের, আর সদকা (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের এবং মন রক্ষা করতে (অভিপ্রায়) হয় (তাদের) আর গোলামদের আযাদ করার কাজে এবং ঋণগ্রস্তদের ঋণ (পরিশোধ করতে) আর জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য) এবং মুসাফিরদের সাহায্যার্থে। এ হুকুম আল্লাহর পক্ষ হতে, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।

আল হাদিস
৬৬। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু মূসা (রা) ভীষণ রোগ যন্ত্রণায় বেহুঁশ হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি বিলাপ করছিল। কিন্তু তার বিলাপ বন্ধ করার মত ক্ষমতা আবু মূসার ছিল না। অতঃপর তিনি যখন চেতনা লাভ করলেন, তখন বললেন, রাসূলুল্লাহ (সা) যাদের জিম্মাদারী ত্যাগ করেছেন, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। কেননা, যে সমস্ত লোক শোকে অধীর হয়ে বিলাপ করে, মাথা মুড়িয়ে ফেলে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে, তাদের সাথে রাসূলুল্লাহ (সা) সম্পর্ক ছিন্ন করেছেন।
(বুখারী-কিতাবুল জানায়িয)

বাংলাদেশ সময়: ০:০৩:১৫   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ