হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কনডিশনে আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহই দিলে উনি আবার ফিরে আসতে পারবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের অস্ত্র ফেরত দেয়া হবে। একই সঙ্গে নির্বাচনপ্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্র রাখার অনুমতি দেয়া হবে। নিরাপত্তা জোরদারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা আমরা দেব। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৪   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
সোনারগাঁয়ে প্রকাশ্যে ছাত্রীকে লাথি মারা সেই কিশোর আটক
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম
নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ