বিজয় দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয় দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ: নাহিদ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



বিজয় দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীকাল বিজয় দিবসে আমরা প্রতিরোধের র‌্যালি করব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব।

তিনি বলেন, আমরা উৎসব করতে রাস্তায় নামব না। আমরা প্রতিরোধের যাত্রায় রাস্তায় নামব।

আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংগঠনটির মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি, তেমনি সেদিন থেকেই আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে সেই প্রতিরোধের পথচলা শুরু হয়েছে, যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরেও তারা আগের মতো দেশের রাজনীতির ওপর হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে, সেই ভাবনাটা ভুল। সেই ভাবনা আমরা ভুল প্রমাণ করব। ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে।

ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আজ আমরা এখানে একটি বার্তা দেওয়ার জন্য সমবেত হয়েছি। সেটা হলো, বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়, তরুণরা ততবার নেমে আসে।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে গত ১৬ বছরে আমরা কী দেখেছি? এই সময়ে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে সব বিরোধী দল ও মত দমন করার কাজে। সেই অভিজ্ঞ গোয়েন্দা সংস্থাগুলো তখন গুম-খুনসহ সবকিছু অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পেরেছে। কিন্তু ৫ আগস্টের পর হঠাৎ করে সেই দক্ষতা কোথায় যেন উধাও হয়ে গেছে।

তিনি আরও বলেন, এখন তারা কাউকে গ্রেফতার করতে পারে না, সীমান্ত পার হতে বাধা দিতে পারে না, ৭২ ঘণ্টা পার হলেও একজন অপরাধীকেও গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে প্রশ্ন শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে নয়। এই খেলা কোথা থেকে চলছে— সেই ডিপ স্টেট নিয়ে, সেই গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। আমরা চাই—বাংলাদেশে নির্বাচনের পরিবেশ তৈরি হোক, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক। কিন্তু যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, যারা মিডিয়ায়, বিশ্ববিদ্যালয়ে, আদালত অঙ্গনে মুজিববাদী রাজনীতি পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে—তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে।

বাংলাদেশ সময়: ২২:২০:৫৪   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র আশুরা
আল কোরআন ও আল হাদিস
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ গ্রেপ্তার
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নপূরণ : সংসদ পরিদর্শনে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
সরিষাবাড়ীতে ধুতুরা পাতা খেয়ে এনডিপির ৬ কর্মী অসুস্থ
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
সোনারগাঁয়ে কৃষকরা পেলেন বিনামূল্যের বীজ-চারা-সার
নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ