মায়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মায়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



মায়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

মায়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে আজ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার, ইঞ্জিনিয়ার্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প-এর উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের দিকনির্দেশনায় প্রবাসীদের কাছে ই-পাসপোর্ট সেবা পৌঁছে দেওয়ায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা প্রদানের এক নতুন দিগন্ত উম্মোচন হয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হয়েছে। তিনি বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাদের বক্তব্যে ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একই সঙ্গে তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪০:০২   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ