মান্দায় বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মান্দায় বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



মান্দায় বাসচাপায় প্রাণ গেল কারারক্ষীর

নওগাঁর মান্দায় দ্রুতগামী বাসচাপায় পলাশ আলী (২৮) নামের এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জুল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী বগুড়া থেকে একটি মোটরসাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভোলাবাজার এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে নওগাঁগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্দা থানার ওসি এ কে এম মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী পলাশ আলীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৫   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ