পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত

প্রথম পাতা » আড়াইহাজার » পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় আব্দুর রব নামের ব্যবসায়ীর বাড়িতে এই ডাকাতি হয়।

ব্যবসায়ী আব্দুর রব বলেন, রাত ১টার দিকে আমার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরা একদল ডাকাত বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার এবং সাত লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এদিকে, ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল নিক্ষেপ করে। পুলিশও ডাকাতদের ধরতে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ী আব্দুর রব ও তাঁর কর্মচারী আব্দুল আহত হন।

আহত ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর কর্মচারী আব্দুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তিনি বলেন, ডাকাতদের ধরতে পুলিশ চেষ্টা করলে তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৯   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ