‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। আজ বুধবার বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

এর আগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘিরে বুধবার দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকা একত্রিত হন বিক্ষোভকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়।

এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে (বুধবার) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বিষয়টি জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করেছে ভারত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে জুলাই ঐক্য।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৭   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের মহাপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর
রূপগঞ্জে বিএনপি নেতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ