বলিউডে পা রেখেই কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বলিউডে পা রেখেই কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



বলিউডে পা রেখেই কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল। বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।

আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সনি লিভ ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেই ঝলকে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে—গল্পের প্রাণকেন্দ্রে। পুরো সিরিজটাই আবর্তিত হয়েছে তার চারপাশে; প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন তার চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে। সিরিজের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

জ্যাজ সিটির জিমি রয় চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি।

টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে। প্রতিটি দৃশ্য যেন ঐ সময়ের আবহ ও ইতিহাসকে জীবন্ত করে তোলে, দর্শককে সেই সময়ে নিয়ে যায়।

সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজেরসহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়া উপস্থিত রয়েছেন বলিউড ও টালিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।

সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।

বাংলাদেশ সময়: ১৭:০৮:২০   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম
হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ