বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বিদায়ি বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কোন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশই পারস্পরিক বাণিজ্য সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক আস্থা, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বাণিজ্যের পরিমাণও প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৮   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ