​সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে প্রাক-বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে প্রাক-বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



​সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে প্রাক-বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আশীর্বাদ এজি স্কুল সরিষাবাড়ী ০২০ হোপ সেন্টারের উদ্যোগে আয়োজিত হয়েছে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান।

​বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল ও হোস্টেলের মোট ১৭৬ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, পোশাক এবং বিশেষ উন্নতমানের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে তিনি বলেন, ​”প্রাক-বড়দিনের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই ধরনের অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার। এ ছাড়াও বক্তব্য রাখেন,এজি মিশনের পুরোহিত সিমোন বিশ্বাস, ​মার্থা বিশ্বাস, প্রধান শিক্ষক, আশীর্বাদ এজি মিশন স্কুল।

​বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের জন্য আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। নতুন স্কুল ব্যাগ ও পোশাক পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যক্তিবর্গ এই উদ্যোগের প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৫৫   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ