হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

বিক্ষোভের শুরুতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। স্লোগানে বলেন, ‘আমি কে তুমি হাদি হাদি’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাব’।

এছাড়া একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও হাদি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ শুরু করে জুমার নামাজ শেষে। এছাড়া বিক্ষোভ করছে সম্মিলিত জুলাই জোট নামের আরেকটি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৬   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী
পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি
আমাদের স্লোগান হবে তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইতিহাসের শিক্ষা নিয়েই রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ