প্রকাশ্যে ‘রঙ বাজার’-এর ফার্স্ট লুক, মুক্তি ঈদে

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ্যে ‘রঙ বাজার’-এর ফার্স্ট লুক, মুক্তি ঈদে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



যৌন পল্লী এক রাতের মধ্যে উচ্ছেদ হওয়ার মানবিক ও হৃদয়স্পর্শী কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘রঙ বাজার’ সিনেমা। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই এবং তিন বছর আগে শুটিং শেষ হওয়ার পর অবশেষে মুক্তির অপেক্ষায় সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে।

পরিচালক রাশিদ পলাশ তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, এটি সিনেমার মুক্তির প্রকাশ্যে ‘রঙ বাজার’-এর ফার্স্ট লুক, মুক্তি ঈদে

প্রাথমিক প্রস্তুতির অংশ এবং খুব শিগগিরই এর টিজারও দর্শকদের জন্য উন্মুক্ত হবে।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এতে পিয়া জান্নাতুল নায়িকার চরিত্রে, শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন যৌনকর্মীর চরিত্রে, মৌসুমী হামিদ মাদক কারবারির চরিত্রে এবং লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে।

সিনেমাটির মূল ভাবনা দিয়েছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ১৬:২৩:২২   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ